খেলাধুলা

দুরন্ত খেলছেন শামী, তার খেলা দেখে কি বললেন স্ত্রী হাসিন জাহান?

২০২৩ এর বিশ্বকাপে মহম্মদ শামীর দুর্দান্ত পারফরম্যান্স তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। গতকালের ম্যাচেও বাজিমাত করেছেন তিনি। গুনে গুনে চারটি উইকেট আদায় করেন ইংল্যান্ডের থেকে। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ
সদস্য হয়ে উঠেছেন তিনি। তার খেলা দেখে খুশি সকলেই।

তবে জানেন কি তার খেলা দেখে কী বলছেন তার স্ত্রী হাসিন জাহান।
স্ত্রীয়ের সাথে সম্পর্ক একেবারেই ভালো নয় শামীর। তার স্ত্রী কোর্টে একের পর এক অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। তবে বিশ্বকাপে শামীর খেলা দেখে খুশি হাসিন জাহান। তিনি জানান , শামী যত ভালো খেলবে, তত বেশি টাকা আয় করবে। তাতে তার নিজেরই লাভ, সুরক্ষিত হবে তাদের ভবিষ্যত। তিনি আরো বলেন, শামীর খেলা নিয়ে তিনি একেবারেই আগ্রহী নন। বিরক্ত তিনি। শামী একেবারেই নাকি খেয়াল রাখেন না পরিবারের।
২০১৪ সালের বিয়ের সম্পর্ক যে একেবারে বিষয়ে গেছে তা সকলের কাছেই স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.