তৃণমূলকে ইলেক্ট্রিক চুল্লি বলে কটাক্ষ করল বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন বিজেপির আরও কুড়ি জন বিধায়ক তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান।এর ফলে বিজেপির ভাঙন নিশ্চিত তা খুব স্পষ্ট বলে তিনি জানান।
পুজোর পরেই অভিষেক ব্যানার্জীর হ্যাট ধরে তৃণমূলে যোগদান করে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। এর আগে বিশ্বজিৎ দাস, সুমন কাঞ্জিলাল, মুকুল রায়, তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী ও সৌমেন রায় সহ অনান্যরা। এদিন কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেন ‘এ রাজ্যের বিজেপি নেতারা হারাধন উপাধি পেয়েছেন। হারাধন সুকান্ত মজুমদার, হারাধন শুভেন্দু অধিকারী। আরও ২০ জন বিধায়ক অপেক্ষায় রয়েছে। দেখুন কতজন বিধায়ক আসে।’
উল্টো দিকে কুণাল ঘোষকে পাল্টা জবাব দিয়ে বিজেপি বিধায়ক মিহির তৃণমূলকে ইলেক্ট্রিক চুল্লি বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন ‘ইলেক্ট্রিক চুল্লিতে মানুষ তখনই যান যখন তাঁর জীবনের আলো নিভে যায়। কাজেই বিজেপির আদর্শে বিশ্বাসী সত্, সনাতনী রাষ্ট্রবাদে বিশ্বাসী মানুষেরা ওই তৃণমূল নামের ইলেক্ট্রিক চুল্লিতে কখনই যাবেন না।’







