রাজনীতিরাজ্য

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মমতার বিরুদ্ধে নতুন মামলা, হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর

গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে নাম না করে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁর নামে একটি এফআইআরও দায়ের হয়। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এক আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা দেন। এরই মধ্যে আরও এক বিতর্কে জড়ালেন মমতা। এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।

চলতি বছরের শুরুতে ভোটের আবহে ধর্মতলার সভামঞ্চ থেকে একটি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি, তখন এক সেকেন্ডও লাগবে না। একটা কমিউনিটি যখন একজোট থাকে না, তখন ঘিরে ফেললে মুহূর্তে ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান, তাহলে বিজেপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।” তাঁর এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন মুখ্যমন্ত্রীর পদে থাকা ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য কতটা গ্রহণযোগ্য।

অবশেষে সেই মন্তব্য নিয়েই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর, এক ব্যবসায়ী হেয়ারস্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বলেও জানা গিয়েছে। এখন নজর রয়েছে, তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কি না। অন্যদিকে, ২ জুন রানি রাসমণি রোডের সভায় করা মন্তব্য ঘিরেও চাপের মুখে রয়েছে তৃণমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.