রাজনীতি

রাজ্যে শিল্প হীনতার জন্য দায়ী তৃণমূল ও সিপিএম। মন্তব্য দিলীপ ঘোষের

“তৃণমূলের সিপিএম রাজনৈতিক লাভের জন্য রাজ্যের শিল্প আসতে দেয়নি” কটাক্ষ করলো বিজেপি নেতা দিলীপ ঘোষ। পূর্বে ঘটে যাওয়া টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে এই নির্দেশ দিয়েছিল ‘আরবিট্রাল ট্রাইবুনাল’। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,

“এরা রাজনৈতিক স্বার্থে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তাতে সমাজ বা দেশের কোন লাভ হয়নি। এত বড় শিল্পপতি কে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেই জমিকে বন্ধ করে তিন ফসলি চাষ বন্ধ করে দেওয়াটা মোটেই উচিত হয়নি। সিপিএম তৃণমূল দুজনেই নিজের রাজনৈতিক স্বার্থে এ কাজ করেছে। তার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এদের জমি গেছে কাজ গেছে এবার টাকাও যাবে। এ দায় কার? মানুষের কাছে তাকে ক্ষমা চাইতে হবে”।

আজ জ্যোতিপ্রিয় মল্লিকের জেরার আগে তিনি হাসপাতাল থেকে হেঁটে বেরিয়েছেন। সাংবাদিকদের এই প্রশ্নের দিলীপ ঘোষ বলেন,”আমি আগেও বলেছি জ্যোতিপ্রিয়োর কোনো স্থায়ী অসুখ নেই, তবে সাময়িক চাপে ওর শরীর খারাপ হতেই পারে। কিন্তু বর্তমানে উনি সুস্থ আছেন তাই অবিলম্বে জিজ্ঞাসাবাদ শুরু করা উচিত। কারন ওনার কাছ থেকে অনেক তথ্য বেরোতে পারে। উনি অনেক ভেতরের পুরোনো লোক তাই উনার কাছ থেকে অনেক তথ্য বেরোবে।

কিছুদিন আগে রেশন তুলনীতি মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের নামে তিনি বলেন,”ও একটা দালাল এবং এরকম দালালের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের একটা যোগ থাকে। এইরকম দালালকে রাজনৈতিক দলগুলি ব্যবহার করে কিছু দিয়ে কিছু নিয়ে। এবং এইসবের জন্যই আজ পশ্চিমবঙ্গ ভেতর থেকে পুরো খোকলা হয়ে যাচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.