রাজ্যের সাধারন মানুষের জন্য ১০০ দিনের কাজের টাকা গরিব মানুষের বাড়ি তৈরির টাকার দাবিতে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আন্দোলন যাতে সংবাদ মাধ্যমে প্রচারিত না হয় সেই দৃষ্টি ঘোরাতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ED CBI কে কাজে লাগাচ্ছে বিজেপি।এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের সেচ ও জল সম্পদ মন্ত্রী তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক। মঙ্গলবার বিকেলে নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পুরনো বিল্ডিংয়ে এক সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন পার্থ ভৌমিক।তিনি আরও বলেন এ বিষয়ে পয়লা নভেম্বর থেকে আন্দোলনের পথে নামছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে যে সমস্ত অভিযোগ করছেন তা প্রমাণ করে দেখাক। এদিনের এই সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচড়াপারা পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী।
Read Next
November 25, 2026
দীপাথুন স্তম্ভে প্রদীপ না জ্বালানোয় বিতর্ক, মাদুরাইয়ে বিজেপি ও হিন্দু সংগঠনের ৩০০ সদস্যের নামে মামলা
November 25, 2026
‘১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’: হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুঙ্কার অর্জুন সিংয়ের
November 25, 2026
‘আমরা কি ভিখারি?’ অখিলেশের ২৬ আসনের টোপে আগুনে ঘি, উত্তরপ্রদেশে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট!
November 24, 2026
পাঞ্জাবে বড় চমক! ফের একজোট বিজেপি-অকালি দল
November 24, 2026
‘কালিঘাটমুখো আর হবেন না ব্রাত্য!’ বিস্ফোরক ঋতব্রত, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার জল্পনা
November 23, 2026
ডিম ছোড়া নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের! বিকাশ রঞ্জনকে নিয়েও কটাক্ষ বিজেপি সভাপতির
Related Articles
Check Also
Close
-
গ্যাসের দাম ও ভোটাধিকার ইস্যুতে দাঁতনে তৃণমূলের বাইক মিছিলMarch 11, 2026







