দেশ

লক্ষ্য ২০২৪। চলতি মাসেই উত্তরবঙ্গ সফর করবেন মোদি

লোকসভা ভোট আসন্ন। এর মধ্যেই বিরোধী দল গুলির প্রস্তুতি তুঙ্গে। চলতি মাসেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে আশা করা হচ্ছে। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরবঙ্গের বিজেপি। তার আগে একাধিক কর্মসূচিও রয়েছে বিজেপির।

লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে মজবুত করার বার্তা দেওয়া হয়েছে।

বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন, “চলতি মাসেই ডুয়ার্সে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা সহ লোকসভা ভোটের আগে নানান কর্মসূচিও রয়েছে। এদিনের সভায় প্রধানমন্ত্রীর সফর এবং অন্যান্য বিষয়নিয়ে আলোচনা হয়েছে।”অমিত জানান, মেটেলি আপার মণ্ডলে বিজেপির সংগঠন খুবই মজবুত। পঞ্চায়েত নির্বাচনে এবার বিজেপির সদস্যের সংখ্যা বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.