অফবিট

চর্বি গলবে মাখনের মত, যদি রোজ সকালে এই ৫টি পানীয় খান!

সকলেই চাইছেন পুজোর আগে অতিরিক্ত মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে হতে। অনেকের ধারণা কঠোর ডায়েটের সঙ্গে মাত্র দু মাস ওয়ার্কআউট করলেই চোখের পলকে মেদ ঝরে যাবে। বাইরের খাবার না খেয়ে অনেকেই এখন ঘরের সিদ্ধ খাবার খাবে।

মানুষ দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে থাকে পুজোর। দূর দেশ থেকে বাড়ি ফেরা, বন্ধুদের সঙ্গে আড্ডা, রিইউনিয়ন, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো-আরও কত রকম প্ল্যানিং থাকে এই সময়। আর এই বিশেষ দিনেই সকলেই চান নিজেকে সব থেকে সুন্দর করে তুলতে। ওজন বেশি থাকলে যে দেখতে খারাপ লাগে শুধু তাই নয় , শারীরিক নানান রকম সমস্যা ও সৃষ্টি হয়।রোজ সকালের নিয়ম করে এই জলগুলি খেলে কমে আসবে ওজন।

• সকাল বেলা এক গ্লাস উষ্ণ জলের মধ্যে মধু ও লেবু মিশিয়ে খেতে পারেন। গোটা লেবুর রস দেওয়া যাবে না , যদি দেওয়া হয় তাহলে অ্যাসিডিটির সমস্যা আরো বাড়বে। লেবুর জল শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে। একই সঙ্গে যে কোন ক্ষতর হাত থেকে রক্ষা করে। মেটাবলিজম যত ভাল হবে ওজন তত তাড়াতাড়ি কমবে।

• গ্রিন টি ওজন কমানোর এক অন্যতম উপাদান। এই চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া ক্যাটিচিন থাকে, যা রক্তশর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রোজ নিয়ম করে অন্তত দু-কাপ গ্রিন টি খাবেন।

• দুধ চা অথবা দুধ কফির পরিবর্তে ব্ল্যাক কফি খুব উপকারী ওজন কমানোর জন্য । এর মধ্যে ক্যাফেইন আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিপাক ক্রিয়া বাড়ায়। ফলে চর্বি দ্রুত গলতে শুরু করে।

• দারুচিনির জল রক্তশর্করা নিয়ন্ত্রণে যেমন সাহায্য করে তেমনি ওজন কমাতেও যথেষ্ট পরিমানে সাহায্য করে। দারুচিনি আর স্ট্যার অ্যানিস জলে ফেলে ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান। এতে হজম ক্ষমতা বাড়বে সেই সঙ্গে পেটের যে কোনও সমস্যাও সহজে দূর করা যাবে।

• ওজন কমাতে গুরুত্বপূর্ণ উপাদান হলো চিয়া সিডস। এর মধ্যে ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যে কারণে এই বীজ খেলে অনেকক্ষণ খিদে নিয়ন্ত্রণে থাকে। যার ফলে খুব সহজেই ওজন কমে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.