রাজ্য

পঞ্চায়েত নির্বাচনেও কি কেন্দ্রীয় বাহিনী? কি জানালো নির্বাচন কমিশান !

নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন আইএএস অফিসার রাজীব সিনহা রাজ্য মুখ্য নির্বাচন কমিশানের দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনা করলেন। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি জানান আগামীকাল থেকেই মনোনয়নের কাজ শুরু হবে। চলবে ১৫ই জুন পর্যন্ত। ১৫ই জুনের মধ্যে মনোনয়নের কাজ শেষ করতে হবে।আগামী ৮ই জুলাই নির্বাচন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা একদফাতেই এবারের পঞ্চায়েত নির্বাচন ঘোষনা করেন। ১১ ই জুলাই নির্বাচনের ফলাফল।

বিগত বিধানসভা বা লোকসভা ভোটের মতো পঞ্চায়েত নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করা হবে? সাংবাদিকদের উত্তরে তিনি জানান রাজ্য পুলিশের উপর ভরসা করতে হবে। যদিও রাজ্য কি চাইছে তার উপর ভিত্তি করেই নেওয়া হবে সিদ্ধান্ত। মোট কথা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে বাজিয়ে দিলেন নির্বাচনী দামামা। নেপথ্যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.