রাজনীতি

গৌতম পালকে রক্ষা কবচ সুপ্রিম কোর্টের

রাজ্য যখন গোরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, নিয়োগ দুর্নীতিসহ রেশন দুর্নীতি মামলায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য রাজনীতি। এমনকি রাজ্যে চুরি ও তোলাবাজি বৃদ্ধির বিষয়ে সতর্কও করেছিলেন স্বয়ং অনুপম হাজরা।

এমনকি,সারদা চিটফান্ড নথি লোপাট সংক্রান্ত মামলার জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই তথা কন্টাই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

আর এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।শুক্রবার সুপ্রিম কোর্ট গৌতম পালকে রক্ষা কবচ দেওয়ার পর শীর্ষ আদালত জানিয়েছে গৌতম পাল এবং পার্থ কর্মকারকে শুনানির দিন পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী দলকে নির্দেশ দিয়েছিলে প্রয়োজনে গৌতম পাল এবং পার্থ কর্মকারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারেন তাঁরা।হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন পর্ষদীয় সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.