জেলা

প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষা, পরীক্ষার্থীদের ভিড় ঝাড়গ্রামে, কড়া নজরদারি প্রশাসনের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

আজ প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষা। পরীক্ষার্থীদের ভিড় ঝাড়গ্রামের পরীক্ষা কেন্দ্র গুলিতে। কড়া নিরাপত্তার বেষ্টনী তে ঝাড়গ্রামে ১০টি সেন্টারে প্রায় ৪হাজার ২৮জন পরীক্ষার্থী এবারের প্রাইমারি টেট পরীক্ষায় অংশ নিচ্ছেন। সমস্ত কেন্দ্রে পরীক্ষার্থী দের ঢোকা থেকে প্রায় পুরো টাই সিসি টিভির আওতায় আনা হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুলিশি সহায়তা কেন্দ্র করা হয়েছে। পরিবহনের দিকে বিশেষ নজর রাখা হয়েছে যাতে পরীক্ষা কেন্দ্র গুলোতে আসতে সমস্যায় না পড়তে হয় পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই গতকাল ঝাড়গ্রামে এসে রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়ে ছিলেন রাস্তায় প্রচুর সরকারি বেসরকারি বাস নামানো হবে। পাশাপাশি প্রশাসনের এবারের ব্যবস্থাপনায় খুশি টেট পরীক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.