বিনোদন

শুরু হচ্ছে সারেগামাপা নতুন সিজন, থাকছেন ৮ জন মহারথী বিচারক, বাদ পড়ল মেন্টররা

আবার ফিরতে চলেছে জী বাংলার জনপ্রিয় শো সপ্তাহখানেক পরেই শুরু হবে সারেগামাপার নতুন সিজন। ফের একবার বাংলার নানান প্রান্ত থেকে উঠে আসা সঙ্গীতশিল্পীদের জন্য থাকবে নিজেকে প্রমাণ করে দেখানোর বড় সুযোগ।
আসন্ন সিজনেও সারেগামাপা পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন। এর পাশাপাশি থাকবেন আট জন সঙ্গীত তারকা। এই বছর বদলাচ্ছে এই রিয়ালিটি শো-এর ফর্ম্যাট। এবার আর শো’তে মেন্টর হিসাবে কেউ থাকবেন না, বদলে বাড়ছে বিচারকের সংখ্যা। এই বছর মোট ৮ জন বিচারক এই গানের রিয়ালিটি শো-এ থাকবেন। তবে, বিচারকরা থাকবেন দোকায়। দুই জন বিচারককে নিয়ে হবে একটা টিম। অর্থাৎ তৈরি হবে চারটি দল। এবং প্রতিযোগিদের ভাগ করা হবে এই চারটি দলে।

এই সিজনে আটজন শিল্পীর মধ্যে সাতজনই বাঙালি। দু-জনের বলিউড কানেকশন থাকলেও বাংলার শিকড়ের সঙ্গে জুড়ে আছেন। বিচারক হিসেবে থাকছেন, জাভেদ আলি যিনি অজস্র বাংলা গান গেয়েছেন, এর পাশাপাশি থাকছেন, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র।
রিয়ালিটি শো-এর মঞ্চ থেকেই উঠে এসেছিলেন অন্তরা। এই প্রথমবার কোনও শো-এর বিচারকের আসনে থাকছেন অন্তরা।
ইমন, রাঘব, জোজোরা এর আগে মেন্টরের ভূমিকা পালন করলেও এবার সোজা বিচারক। মহাগুরুর আসনেও থাকছেন না পণ্ডিত অজয় চক্রবর্তী। গত বুধবার থেকে জোর কদমে শুরু হয়ে গিয়েছে সারেগামাপা-র শ্যুটিং। সঞ্চালনার দায়িত্বভার থাকছে আবির চট্টোপাধ্যায়ের উপর। সারা বাংলা থেকে প্রতিভা খুঁজে বের করে এনেছেন রথীজিৎ ভট্টাচার্য, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.