টলিউড ইন্ডাস্ট্রিতে কখনো বড় পর্দায় আবার কখনো ছোটপর্দায় ধরা দিতে দেখা গিয়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যক। এবার ফের তিনি ধরা দিলেন ছোটপর্দায়। তবে না কোন ধারাবাহিকে নয় এবার রিয়্যালিটি শো’তে। তবে কোন শোতে? কি ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?
অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে ধারাবাহিক ও সিনেমার পাশাপাশি দেখা গিয়েছে একাধিক রিয়্যালিটি শো হোস্ট করতে। তবে বর্তমানে তাকে বেশিরভাগ বড় পর্দায় পাচ্ছে দর্শক। এবার ফের তাঁকে দেখা গেল ছোটপর্দায়। তবে হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন তাকে এবার ধারাবাহিকের বদলে দেখা গেল এক রিয়্যালিটি শো এর পর্দায়। সান বাংলা জনপ্রিয় রিয়্যালিটি শো চলছে ‘লাখ টাকার লক্ষী লাভ’। এবার এই শোয়ে’র ফাইনাল হতে চলেছে। সেখানেই শ্রমজ দিলেন অভিনেত্রী অপরাজিতা।
রিয়্যালিটি শোয়ের সুষ্ঠুভাবে পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এবার তার সঙ্গেই একই মঞ্চ মাতাবেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেখানে পার্টিসিপেন্টদের জন্য খেলা ছাড়াও থাকছে একাধিক চমক। ওই মঞ্চে নায়িকা অপরাজিতা ‘আয় আয় কে যাবি’ ও ‘ঝুমকা গিরা রে’র গানে পা মেলাবেন। এই জমজমাট পর্বটি সম্প্রচারিত হবে আগামী ৩১শে অক্টোবর। গোটা দর্শক মহলের জন্য থাকছে ওই পর্বে বহু চমক। তবে এখন শুধু দেখার ‘লাখ টাকার লক্ষী লাভ’য়ের দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়।
এ প্রসঙ্গে অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানিয়েছেন, “এই শো-এ এসে আমি সত্যিই অনুপ্রাণিত। এই সব মা লক্ষ্মীদের জীবনের গল্প শুনে বোঝা যায়, ইচ্ছে থাকলে জীবনে কিছুই অসম্ভব নয়। বিনোদনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করছে এই অনুষ্ঠান। সুদীপ্তা দারুণভাবে এটি পরিচালনা করছে।”







