রাজনীতিরাজ্য

“এখানে ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন নেই” তীব্র দাবী বিরোধী দলনেতার

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে থাকা সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন। তিনি দাবি করেছেন , বাংলাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কোনো ডিটেনশন ক্যাম্প করা হবে না । এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোদ্ধে বিরোধি দলনেতা বলেন , বাংলাতে কোনো বাংলাদেশি মুসলিম থাকবে না । বাংলাতে শুধুমাত্র প্রকৃত নাগরিক ভারতীয় বাস করবে , সে হিন্দু হোক বা মুসলিম।

শুভেন্দু অধিকারী বলেন , “বাংলায় ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন হবে না। আমরা বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব… প্রত্যেক ভারতীয় এখানে থাকবে, সে হিন্দু হোক বা মুসলিম, কিন্তু একজনও বাংলাদেশী মুসলিম এখানে থাকবে না। এখানে ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন নেই।”

বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগরে জনসভা থেকে মূখ্যমন্ত্রী বলেন , “এসআইআর-এর মাধ্যমে, তারা (বিজেপি) মহিলাদের অধিকার কেড়ে নিতে চায়। নির্বাচনের সময়, তারা কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে মহিলাদের ভয় দেখাতে চায়। যদি তোমাদের নাম বাদ দেওয়া হয়, তাহলে লড়াই করার শক্তি কি তোমাদের আছে? মহিলাদের এই লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে এবং পুরুষদের পেছন থেকে লড়তে হবে। আমি দেখতে চাই আমাদের মহিলারা বেশি শক্তিশালী নাকি বিজেপি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.