মোদী সরকারের আমলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে একাধিক দেশের। সেই তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, আরব সহ নানা দেশ। শুধু বহির দেশের সঙ্গে সুসম্পর্কই নয় মোদী শাসন কালে ভারতের অর্থনীতি বেড়েছে অনেক। বিশ্ব অর্থনীতির তালিকায় ভারতের নাম এখন পঞ্চম এ। তবে এবার আরব দেশের এমন বিপুল অর্থ বিনিয়োগে বিরাট সুখবর আসতে চলেছে ভারতীয় দের জন্য।
সম্প্রতি ভারতি অর্থ বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে আরব দেশ, এমনই তথ্য উঠে এলো ব্লুমবার্গের রিপোর্টে। সেই রিপোর্ট অনুযায়ী আরবের লগ্নি করা এই অর্থের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি ডলার। এই অর্থ ভারতে এলে ভারতের কর্মসংস্থানও বাড়তে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
কিছুদিন আগেই আরবের সঙ্গে বৈঠক করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই অর্থ লোকসভা ভোটের আগে আসবে না পরে সেই নিয়ে কোন তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই বিপুল পরিমাণ অর্থ যে ভারতীয় দের জন্য সুখবর আনতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।






