অফবিট

ভূত চতুর্দশীর দিন করুন এই কাজগুলি, বৃদ্ধি পাবে গৃহস্থের সমৃদ্ধি!

কালীপুজোর আগের দিনকে আমরা ভূত চতুর্দশী বলি। আমাদের দেশের কোথাও কোথাও আবার এই দিনটি নরক চতুর্দশী নামেও পরিচিত। এই দিনটিতে সাধারণত গৃহস্থ থেকে অশুভ যে কোন শক্তিকে বের করে দেওয়া হয়। এই দিন কি কি কাজ করলে গৃহস্থের কল্যাণ হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় সেটা এবার জেনে নিন।

১:ভূত চতুর্দশীর দিন সূর্য ওঠার আগেই চটপট উঠে পড়তে হবে। এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা গৃহস্থের জন্য খুব শুভ বলেই ভাবা হয়।

২:ঈশ্বরের প্রার্থনা করা- শোনা যায় ভূত চতুর্দশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণই নরকাসুরকে বদ করেছিলেন। অশুভ শক্তিকে ঘর থেকে তাড়ানোর জন্য হনুমান পূজা এবং তার পাঠ করা খুবই শুভ কাজ।

৩: ভূত চতুর্দশীর দিন বাড়িকে অন্ধকার করে রাখতে নেই। বাড়ির চারপাশ ১৪ টি প্রদীপ দিয়ে সাজিয়ে রাখার প্রথা আছে। এই কাজটি খুবই পুন্য কাজ যা ঘরে ধনসম্পত্তি নিয়ে আসতে পারে।

৪: ভূত চতুর্দশীর দিন ১৪ টি মাটির প্রদীপ যদি কাউকে দান করা যায় তবে সেটি খুবই শুভ লক্ষণ যা ঘরে আনতে পারে সমৃদ্ধি। সম্পত্তি বৃদ্ধি করতে এই কাজটি খুব ভালো পদক্ষেপ।

৫:কুবেরের প্রার্থনা করা-এই ভূত চতুর্দশীর দিনে কুবেরের পূজা করা খুবই ভালো। এতে ভালো ফল পাওয়া যায়। এই দিন অনেকেই কুবেরের মন্ত্র পাঠ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.