পুজোর মাসে দুর্গাপূজার সময় সেই চতুর্থী থেকে ছিল টানা ছুটি।দুর্গাপূজা এবং লক্ষী পূজার ছুটির শেষে চলতি নভেম্বর মাসেও মোট ১৪ দিন ছুটি থাকবে সরকারি অফিস। যার মধ্যে থাকছে অতিরিক্ত চার দিনের ছুটি।
আগামী ১২ নভেম্বর রবিবার কালীপুজো উপলক্ষে এমনিতেই ছুটি থাকে। তবে কালীপুজো রবিবার পড়ায় তারপর দুদিন অর্থাৎ ১৩ ও ১৪ নভেম্বর নবান্ন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।
উল্লেখ্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির তালিকা নির্ধারিত থাকে। অন্যদিকে এবার ১৫ই নভেম্বর ভাইফোঁটা এবং বিরসা মুন্ডার জন্মদিন একই দিনে পড়ায় ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাত্ টানা চার দিন ছুটি।
শুধু তাই নয়, এ বার আবার ছটপুজোও পড়েছে রবিবার ১৯ নভেম্বর। তবে ছটপূজো রবিবার পড়ায় ২০ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য।
এদিকে ২৭ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন। অর্থাত্ ছট ও নানকের জন্মদিনের সময়ও পরপর টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। অর্থাত্ অতিরিক্ত ছুটি হিসেবে ১৩, ১৪, ১৬ এবং ২০ নভেম্বর এই দিন সরকারি অফিস গুলি বন্ধ থাকবে।







