রাজ্য

টেট পাশের নথি নেই, সুপ্রিম কোর্টের স্থগিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়

চোদ্দ সালের টেট পরীক্ষার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন ভুল প্রশ্নের অভিযোগ তুলে। উক্ত মামলার প্রেক্ষিতেই মামলাকারীদের নম্বর বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ডিভিশন বেঞ্চও নম্বর বাড়ানোর নির্দেশ বহাল রেখেছিল। পরবর্তীতে ২০১৭ সালের টেট উত্তীর্ণরা এই নির্দেশের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ডিপিএসসির চেয়ারম্যানদের কাছে পর্ষদের চিঠি পৌঁছয়, এমনটাই সূত্রের খবর। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের উল্লেখ রয়েছে সেক্ষেত্রে। ২০১৪ ও ২০১৭ সালের টেটে নিয়ম না মেনে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। তারপরই মামলা হয় উচ্চ আদালতে। এই ৯৪ জন টেট পাশের কোনও নথি দেখাতে অক্ষম হন।

প্রসঙ্গত, ২০১৭ সালের টেট উত্তীর্ণরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে যুক্তি রেখেছিলেন, ওই বছরের টেট নিয়ে সিবিআই-এর তদন্ত বহাল আছে। ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়। এদিকে নম্বর বেড়ে যদি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ে, তার পাশাপাশি প্রতিযোগিতার হারও বৃদ্ধি পাবে। তবে শীর্ষ আদালতে শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এখনও কার্যকর করেননি তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.