ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী এবং ভারতীয় রাজস্ব সেবার সাবেক কর্মকর্তা, যিনি দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে বলে চর্চা চলছে।ফলে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
তবে এবার এই বিষয়ে আপ সাংসদ সন্দীপ পাঠক বড়ো মন্তব্য করে জানিয়েছেন,”প্রয়োজনে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে সরকার চালাবে”। তিনি আরও বলেন, “গতকাল, বিধায়কদের একটি বৈঠক ছিল।সমস্ত বিধায়কের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করা উচিত নয়। সমস্ত বিধায়ক বলেছেন যে তাকে জেলে পাঠানো হলেও তাকে জেল থেকে সরকার চালাতে হবে তবে পদত্যাগ করা উচিত নয়। কেনও এ অবস্থা এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি একটি রাজনৈতিক ফাঁদ”।







