সম্প্রতি বলিউডে খবর উঠেছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জীবনে খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। সেই খবর শোনার পর থেকেই তাদের অনুরাগীরা খুব উৎসাহিত ছিলেন। কিন্তু এখন সেই অপেক্ষার অবসান ঘটল। ৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ অনুভব করলেন অভিনেত্রী। পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা কইফ। এই খবর শুনে খুব খুশি হলেন তাদের অনুরাগী সহ সমগ্র বলিউড।
ভিকি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান সেই খবর। তিনি লেখেন,“আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।”প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বর মাসে গোপনীয়তা বজায় রেখে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। কিন্তু ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়।
অবশেষে সেই জল্পনার সিলমোহর দিলেন তারকা দম্পতি। পরবর্তীতে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এলো সুখবর। ক্যাটরিনা লিখেছিলেন,“আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”বেশ কিছু দিন আগে ভিকি এক সাক্ষাতকারে বলেছিলেন,“অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।”







