জেলা

মেদিনীপুরের লালদিঘীর পূর্ব পাড়ের কালী পূজোর ইতিহাস।

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী

১৯৩১ – ১৯৩৩ সালে পরপর তিনজন অত্যাচারী জেলাশাসককে খুন করেছিলেন বিপ্লবীরা। শ্যাওড়া গাছে মা কালীর পুজো করে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে যেতেন। দেশ থেকে ব্রিটিশ শাসন ১৯৪৭ এ চলে গেলেও সেই গাছটিতে প্রতিবছর অমাবস্যার পরে মা কালীর পুজো হয়ে আসছে এখনো। মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লালদীঘি পূর্বপাড়ের ঘটনা এটি। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই লালদিঘির পারে প্রায় দেড়শ বছরের পুরনো একটি শ্যাওড়া গাছের নিচে মা কালীর মূর্তি রেখে পুজো হয়ে আসছে প্রতিবছর। এলাকার হাজার খানেক মানুষ এই পুজোর সময় নিজেদের ব্যস্ত করে রাখেন পুজো করতে। তবে দীর্ঘ বহু বছর ধরে ঐতিহাসিক এই শ্যাওড়া গাছ সহ গাছ চত্বরটি সংস্কারহীন অবস্থায় পড়েছিল। ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে ভারতের ইতিহাস বিজড়িত বিপ্লবীদের পিঠস্থান এই লাল দিঘির পূর্ব পাড়ে কালীপুজোর জন্য শ্যাওড়া গাছের নিচ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও সংলগ্ন কিছুটা এলাকা ঢালাই করা হচ্ছে যাতে করে পুজো পার্বণে সুবিধা হয় মানুষজনদের। ভারতের ইতিহাস রক্ষার্থে সৌরভ বসুর এ হেন প্রচেষ্টা আগামী প্রজন্মের কাছে আরেক ঐতিহাসিক নজির হয়ে থাকবে এমনটাই মত এলাকাবাসীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.