কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৩ দিনের পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে অনুপ্রবেশ ইস্যুতে ফের তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হল। শাহ রাজ্যে পা রেখেই অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে। এরপর কয়েকটা ঘন্টার পের হতেই পাল্টা আক্রমণে ধেয়ে এসেছে রাজ্যের শাসক দলের থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে যেমন কটাক্ষ করেন, তেমনই দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক বৈঠকে আরও আক্রমণাত্মক হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শাহের বক্তব্যকে “ভাঙা ক্যাসেট” ও “পুরনো চিত্রনাট্য” বলে কটাক্ষ করে অভিষেক বিজেপিরই দুই সাংসদের মন্তব্য তুলে ধরেন। তাঁর দাবি, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পাশাপাশি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সীমান্ত ও কাঁটাতার সংক্রান্ত বক্তব্যও সামনে আনেন তিনি। তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন, এই ধরনের মন্তব্যের পর বিজেপি নেতৃত্ব আদৌ কোনও শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে কি না। জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা কিংবা দিল্লিতে বিস্ফোরণের মতো ঘটনার দায় এড়াতে পারে না কেন্দ্র।
বিএসএফ, জম্মু-কাশ্মীর পুলিশ ও দিল্লি পুলিশ সবই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বলেই দাবি তাঁর। এছাড়াও, গত ১১ বছর ধরে বিজেপি সরকার ও ৬ বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পরেও যদি নিরাপত্তা ব্যর্থতা ঘটে। তবে তার দায় কেন্দ্রকেই নিতে হবে বলে মন্তব্য করেন অভিষেক। ভোটের আগে শাহের ঘনঘন রাজ্য সফর নিয়েও ব্যঙ্গ করেন তিনি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বিভ্রাট প্রসঙ্গে বিজেপির বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতার অভিযোগ তোলেন তৃণমূল নেতা।সব মিলিয়ে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত আরও তীব্র হল, রাজনৈতিক তরজা পৌঁছল নতুন মাত্রায়।







