ডায়াবেটিস রোগটি ভারত তথা বিশ্বের চারিদিকে নিজের রাজত্ব বিস্তার করে চলেছে। চিকিৎসকদের মতে আমাদের জীবনযাপনের পদ্ধতি এবং খাদ্যাভ্যাসই এর জন্য পরোক্ষভাবে দায়ী। এই রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে সারাদিনের খাবারে শর্করার পরিমাণ অনেকটাই কমানো প্রয়োজন। হরিয়ানার মহেন্দ্রগড় জেলার ডেরোলি আহির গ্রামে এক ভেষজ উদ্যান নির্মাণ করেছেন ডা. ঋষি পাল।
এই উদ্যানে তিনি নানা ধরনের ভেষজ গাছ লাগিয়েছেন যেগুলো গুরুতর রোগের চিকিত্সায় ব্যবহার হয়। এই গাছগুলোর মধ্যে অন্যতম একটি গাছ হল মিষ্টি তুলসী। এই গাছটির সাহায্যেই তিনি ডায়াবেটিস রোগের চিকিৎসা করছেন। তাঁর দাবি, মিষ্টি তুলসী গাছ থেকে তৈরি প্যানেসিয়া ওষুধটি ডায়াবেটিস থেকে মুক্তিতে সাহায্য করে।
ভারতে মিষ্টি তুলসী বা মিষ্টি বেসিল নামে পরিচিত এই গাছটি স্টিভিয়া নামক উদ্ভিদ। এই গাছের পাতা চিনির মতো মিষ্টি হয়। স্টিভিয়া ভারতের বাইরে ব্রাজিল ও পারাগুয়েতে দেশটিতে দেখতে পাওয়া যায়। এটি বহুদিন ধরেই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। স্টিভিয়া শর্করা কে নিয়ন্ত্রণে রাখে। প্রকৃতি থেকে পাওয়া এই মিষ্টি আমরা চিনির বদলে ব্যবহার করতে পারি। স্থূলতা কমাতে, অ্যালার্জির সমস্যা প্রতিরোধ, ক্যান্সারের লক্ষণ প্রতিরোধ, হার্ট ও রক্তচাপ ঠিক রাখতে এর ভূমিকা অপরিহার্য।
স্টিভিয়াতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ফ্ল্যাভোনয়েড, ট্রাইটারপেনস, ট্যানিন, ক্যাফেইক অ্যাসিড, ফেনল এবং কোয়ারসেটিন ইত্যাদি। স্টিভিয়া গাছে রয়েছে ফাইবার, প্রোটিন, আয়রন, পটাসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি। স্টিভিয়া থেকে ওষুধ তৈরি হয় আর আপনি নিয়মিত চিনির বদলে এটিকে ব্যবহার করতে পারেন। এটি চিনি থেকে ৩০ শতাংশ বেশি মিষ্টি বলে মাত্র এক চিমটিতেই এক কাপ চা মিষ্টি হয়ে যাবে। আপনার সব ধরনের খাবারে চিনির বদলে এটি কি আপনি ব্যবহার করতে পারেন।
এটি ব্যবহারের নিয়ম-
১) রান্নার সময় চিনির বদলে এটি ব্যবহার করে আপনি রান্না করতে পারেন।
২) চা বা কফির সাথে এটির গুঁড়ো মিশিয়ে নেয়া যাবে।
৩) লেবুর শরবত,লস্যি বা যেকোনো ধরনের পানীয়তে আপনি এটি গুরো ব্যবহার করতে পারেন।







