Uncategorizedঅফবিটরাজ্য

বাংলা জুড়ে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়, সতর্কবার্তা আবহাওয়াআবহাওয়াবিদদের

উৎসবের রেশ এখনও পুরোদস্তুর মেলায়নি। তারমধ্যেই ভয়ানক ব্যাপারের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর৷ সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের দাপটে ভারত থেকে বর্ষা তো এখন যাবেই না, উলটে হতে পারে বিপদ। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তা কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে, তা এখন স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে এটি অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলের কোনও একটা স্থান দিয়ে স্থলভাগ পেরোতে পারে।

উল্লেখ্য, ১৯৬০ সালে বাংলাদেশ-সহ পাকিস্তান এবং উত্তর ভারতে রীতিমতো মহাতাণ্ডব চালিয়েছিল ৫টি ঘূর্ণিঝড়। তারমধ্যে ২টি ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল আর্থিক মূল্যের হিসেবে ভারতীয় মুদ্রায় ১৩৭৭ কোটি ৪৮ লক্ষ ৩৭ হাজার ৬৬৮ টাকা।

গতকাল বাংলাদেশ আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘অক্টোবরে বঙ্গোপসাগরে এক থেকে দুটো লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একড়া ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে তা কখন সৃষ্টি হবে, এটা শক্তিশালী হবে কিনা, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ, একটা সিস্টেমে কয়েকটা ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.