জেলা

মৃত শিক্ষকের দেহ সৎকার নিয়ে বিবাদ তিন স্ত্রীর

মৃত শিক্ষকের দেহ সৎকার করবে কে? এই নিয়ে ওই শিক্ষকের তিন স্ত্রীর মধ্যে বাদানুবাদ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার রতনপুর স্টেশন মোড় এলাকায়। মৃত ওই শিক্ষকের নাম রাজিন্দর মাহাত (৫৮)। তিনি সামশেরগঞ্জের কোহেতপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেতেন।

বিহার রাজ্যের মধুবনী জেলার বলরামপুর থানা এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক রাজিন্দর মাহাত। পেশাগত কারণে সামশেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকায় থাকতেন।

পরিবার সুত্রে দাবি, মৃত ওই শিক্ষকের তিন জন স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী সঙ্গীতা মাহাতো, তিনি বিহার রাজ্যের মধুবনি জেলার জঞ্জারপুরের বাসিন্দা। তাদের এক মেয়ে এবং দুই ছেলেও রয়েছে। দ্বিতীয় পক্ষের স্ত্রী ডলি মাহাতো, তিনি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুরের বাসিন্দা। তারও এক সন্তান রয়েছে।

এরপর তিনি তৃতীয় বিবাহ করেন বন্দনা সাহা মাহাতোকে। প্রথম দুই স্ত্রীর সাথে না থাকলেও বন্দনা সাহা মাহাতোকে নিয়ে সামশেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এরপর বুধবার সন্ধ্যা নাগাদ হঠাৎই মারা যান শিক্ষক রাজিন্দর মাহাতো।

এরপরই শুরু হয় আসল নাটক। একসাথে না থাকলেও মৃত্যুর খবর শোনার পর তার আরো দুই স্ত্রী এসে হাজির হয়। কে হবেন মৃত শিক্ষকের প্রকৃত ওয়ারিশ? কেইবা নিয়ে যাবেন তার মৃতদেহ? সম্পত্তির ভাগ বাটোয়ারাই রা কেমন হবে সেই নিয়ে শুরু হয় বচসা।

অবশেষে থানার সিদ্ধান্তে মৃত শিক্ষকের মা সহ পরিবারের আবেদনে বিহারের মধুবনীর বলরামপুর থানা এলাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই তার সৎকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.