দেশ

‘বিজেপি সরকারের আমলে ৫০০ বছরের পুরনো বিতর্কের সমাধান হয়েছে’ দাবি যোগী আদিত্যনাথের

“মোদী সরকার না এলে অযোধ্যায় রাম মন্দির কোনদিনও প্রতিষ্ঠিত হতো না,”দাবি ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি সরকারের একাধিক সাফল্যের কথা বলেন তিনি।

মোদী সরকারের তৈরি করা কিছু স্থাপত্যের মধ্যে অন্যতম হলো এই অযোধ্যার রাম মন্দির। ২৪ শে জানুয়ারি শেষ হবে সেই বিশেষ স্থাপত্যের কাজ। সবার জন্য খোলা হবে সেই মন্দিরের দরজা। সেজন্যই অযোধ্যাকে সাজাতে প্রাণপণে চেষ্টা করছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এই জন্যই কদিন আগে বৈঠক ও করেছেন তিনি। শুধু তাই নয় অযোধ্যার পরিকাঠামোও অনেক উন্নত করেছেন তিনি। তার দাবি অযোধ্যায় বিদেশি পর্যটক এর সংখ্যা পরপর বাড়বে সেজন্যই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরো দাবি করেন,”বিজেপি সরকারে এসেছিল বলে ৫০০ বছরের পুরনো বিতর্কের সমাধান হয়েছে। অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে ঠিকই।” তবে মন্দির নির্মাণ নয় উন্নয়নও হয়েছে কিছু মন্দির এই তালিকায় রয়েছে উজ্জয়নের মহাকাল মন্দির ও বিশ্বনাথ ধাম মন্দির। তবে মোদি সরকার না এলে এতো কিছু কোনোদিন ও সম্ভব হতো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.