বদলে যাওয়া বাংলায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সামাজিক অনুষ্ঠানের চরিত্র। রক্তদান, গাছের চারা বিতরন এর মতো নানান সামাজিক কল্যান মূলক কাজ মিশে যাচ্ছে বিয়েবাড়ী, অন্নপ্রাশন বা জন্মদিন পালন অনুষ্ঠানে।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর কৃষ্ণপলাশী গ্রামের উত্তম খাঁড়া এবং তার স্ত্রী পুষ্প বেরা (খাঁড়া) এমনি এক নজির তৈরী করল। তাদের পুত্র সন্তান অঙ্কন এর অন্নপ্রাশন উপলক্ষে বাড়ীতেই আয়োজন করলেন রক্তদান শিবিরের।
এই রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথীদের মধ্যে প্রায় ৪০ জন রক্ত দান করেন। রক্তগ্রহন করতে আসেন এগরা ব্লাড ব্যাঙ্ক।
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এই উদ্যোগ বলে জানায় খাঁড়া দম্পতি। সামাজিক দায়বদ্ধতায় রক্তদানের মতো একটা মহৎ কর্মসূচী সম্পর্কে আত্মীয় পরিজনদের উৎসাহিত করাই তাদের মূল উদ্যেশ্য বলে জানান অঙ্কনের বাবা উত্তম খাঁড়া।
উত্তম বাবু পেশায় অধ্যাপক। পূর্ব মেদিনীপুরের হাউরের কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশান (বি.এড) এ অধ্যাপনার সাথে সাথে এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখে। তা বলে ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানে রক্তদান শিবির যা ভাবাই যায় না, এমনটাই মনে করছেন অনেকেই।
অন্নপ্রাশন অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রক্তদাতারা জানায় নেমন্তন্ন খেতে এসে এমন মহৎ কর্মসূচীতে নিজেদের সামিল করতে পারব তা ভাবতেই পারিনি, খাঁড়া দম্পতি যে কাজ করলেন সত্যিই প্রশংসিত।







