ডানকুনি ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা হয় সৎ পুলিশ সমীর অধিকারী। একদিকে সৎ ও নিষ্ঠাবান। তা তিনি নিজে বলছেন না, তা বলছে স্থানীয় বাসিন্দারা। তিনি কি শুধু সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করত তাই নয়, তার পাশাপাশি তার নিজের জন্য আনা খাবার সে মিলিয়ে দিত অসহায় মানুষদের মধ্যে। এরকম একাধিক সৎ গুন থাকায় তিনি প্রিয় হয়ে উঠেছিলেন গোটা এলাকায়।
এলাকাবাসীদের কাছে তাদের প্রিয় মানুষটির স্থানান্তর হওয়ার নোটিশ শুনে মেনে নিতে পারেনি তারা। নিজেরা নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানায় তারা। ডানকুনি এলাকার বেশ কিছু সমাজসেবীরা উচ্চ অধিকারীদের কাছে তারা স্থানান্তর রোধ করার জন্য আর্জি জানায়। সেই সঙ্গে তারা আরো বলেন,”সমীর বাবু আগামী দিনে আরো উন্নতি করবেন এই আশা রাখি। কিন্তু তাকে ডানকুনিতে পোন্টিং দেওয়অ হোক।” কারণ তাদের মতে এক সৎ ও নিষ্ঠাবান পুলিশের উদাহরণ হল তাদের প্রিয় সমীরবাবু। তাই তারা তাকে হারাতে চায় না।







