তৃনমূলের অভ্যন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব নতুন নয়। একদিন আগেই নাম না করে ঘাসফুল শিবিরের একাংশকে নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দলের একটি অংশ পাল্টা রাজনীতি করছেন। যার ফলসরুপ বিরোধীরা তো কটাক্ষ ছুরবেনই। তিনি বলেন, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দায়বদ্ধ তিনি।
তবে, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে সমর্থন করলেন কুণাল ঘোষ। এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল নিয়ে কটাক্ষ করেছিলেন। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করতে দেখা যায় কুণাল ঘোষকে।







