NRS হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের পেটানোর অভিযোগ উঠলো বিল্ডিং-এর নির্মান কাজে যুক্ত শ্রমিকদের বিরুদ্ধে।
জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিং-এ অশালীন কাজ করছিল বলে দাবি শ্রমিকদের। তারপরই জুনিয়র চিকিৎসকদের ঘিরে ধরে মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। এন আর এস হাসপাতালে গিয়েছেন এন্টালি থানার আধিকারিকরা।
পুলিশ সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আজ শিয়ালদা আদালতে পেশ করেছে এন্টালী থানার পুলিশ।







