জেলা

আমডাঙায় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে গ্রেফতার আরও ১

পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় ৮দিনের মাথায় গ্রেফতার আরও একজন অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, রূপচাঁদ মণ্ডল খুনে অভিযুক্ত আলমগীর শেখ ওরফে আফতাবকে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল এলাকা থেকে গ্রেফতার করে আমডাঙা থানার পুলিশ। অভিযুক্ত আলমগীর শেখ মুর্শিদাবাদের বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, ধৃত আফতাব বোমা বানানোর কাজে পারদর্শী হওয়ায় তার বানানো বোমা দিয়েই আততায়ীরা ঘটনার দিন পঞ্চায়েত প্রধানের উপর হামলা চালিয়েছিল।

অন্যদিকে, বাংলাদেশে পালানোর ছক করছিলেন অভিযুক্ত আলমগীর শেখ। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সবমিলিয়ে এখনও পর্যন্ত আমডাঙার পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.