অফবিট

সুস্বাদু নিরামিষ রেসিপি বানিয়ে ফেলুন রবিবারের দুপুরে, মাছ মাংস ফেলে খাবে সকলে!

 

শীত মানেই প্রচুর পরিমাণে বাজারে কড়াইশুঁটি পাওয়া যায়। যদি কড়াইশুটি অনেকটা ফ্রিজে থেকে যায় তাহলে রবিবারের দুপুরে মটর পনির এবং মটর পোলাও বানিয়ে ফেলতে পারবেন। ঝটপট দেখে নিন এই দুটো রেসিপি পদ্ধতি:-

 

উপকরণ:-

 

৫০০ গ্রাম পনির

বেশ এক বাটির মতন কড়াইশুঁটি

নুন, মিষ্টি স্বাদ মতো

আদা বাটা এক টেবিল চামচ

টমেটো দুটি

হলুদ গুঁড়ো এক টেবিল চামচ

ধনেপাতা কুচি স্বাদ মতো

কারিপাতা ৫ টি

শুকনো লঙ্কা প্রয়োজনমতো

তেজপাতা দুটি

এলাচ দুটি

লবঙ্গ দুটি

কাজুবাদাম বাটা তিন টেবিল চামচ

চার মগজ বাটা তিন টেবিল চামচ

 

পদ্ধতি:- সামান্য নুন জলে পনিরকে ভাবিয়ে রাখতে হবে প্রথমে। এরপর কড়াই এর মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আদা বাটা, টমেটো বাটা, কাজুবাদাম বাটা, চারমগজ বাটা এবং সমস্ত গুঁড়ো মসলা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটি দিয়ে দিতে হবে। মসলার সঙ্গে কড়াইশুঁটি ভালোভাবে মিশে গেলে এরপর ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে।তারপরে এর মধ্যে পনির দিয়ে নুন, মিষ্টি স্বাদ মতো দিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন ঢাকা খুলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মটর পনির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.