রাজ্য

BDO অফিসারের মৃত দেহ ঘিরে বাড়ছে রহস্যের জাল দেহ উদ্ধার সরকারি আবাসন থেকে

আলিপুরদুয়ারে কুমারগ্রামের ৪৫ বছর বয়সী বিডিও গৌতম বর্মণের রহস্যমৃত্যুতে বাড়ছে চাঞ্চল্যকর পরিবেশ। সরকারি আবাসন থেকে সোমবার সকালে উদ্ধার হয় তাঁর দেহ।
সূত্রের খবর, সোমবার সকালে বিডিও গৌতম বর্মণ ঘুম থেকে না উঠতে দেখে আবাসনের কর্মীরা তাঁকে ডাকতে এলে, তারা দেখেন সেখানে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকতে। সাথেসাথেই তারা তাঁকে কুমারগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।  সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানান, প্রাথমিক অনুমান ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বিডিও অফিসারের। তবে, ময়নাতদন্তের পরেই আসল কারণ জানা যাবে।
জানা যায়, তিনি ও তাঁর স্ত্রী, সন্তান এবং শাশুড়িকে নিয়ে ওই সরকারি আবাসনেই থাকতেন। হটাৎ তার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার এবং প্রশাসনিক মহলে নেমে আসে শোকের ছায়া। মুখ্যমন্ত্রীর জেলা সফরের ঠিক আগেই এমন ঘটনা ঘটায় জেলা প্রশাসনের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিবেশের।
কিন্তু এখন প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর সফরের আগেই এই ঘটনা ঘটায় প্রশাসনিক প্রস্তুতিতে কতটা প্রভাব পড়বে? পুলিশি তদন্ত শেষ হওয়ার পরেই এই ঘটনার বিস্তারিত তথ্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.