অফবিট

ডুয়ার্স আর দূর নয়, ঘুরে আসুন কলকাতার পাশেই ‘মিনি ডুয়ার্স’ থেকে!

ভ্রমণের ইচ্ছে কার না হয়! কিন্তু বাঙালিরা ভ্রমণ নিয়ে একটু বেশি আবেপ্রবণ।
ঘরের কাছে দীঘা, পুরী, দার্জিলিং এইসব একই জায়গায় ঘুরে মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছে। আবার কারও কারও দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তবে শীতের সময় অনেকেরই ঘুরতে না গিয়ে পোষায় না। তবে আপনার কাছে ঘুরতে যাওয়ার ভালো আইডিয়া আছে কি? চলুন ঘরের কাছেই ভ্রমণের উপায় জেনে নিই,
আপনার এই জায়গাতে ভ্রমণের জন্য মাত্র ১ দিন সময় লাগবে। আপনি এখানে ভ্রমণ করলেই পাবেন দারুন অভিজ্ঞতা। চলুন এই ট্যুর সম্বন্ধে ডিটেলসে জানি।
কলকাতার আশেপাশেই রয়েছে একটি মিনি ডুয়ার্স। এখানে আপনি ডুয়ার্স ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। কিন্তু আপনি এখানে যাবেন কীভাবে?

এখানে ভ্রমণ করতে হলে আপনাকে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে ঝালুয়ারবেড় স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমেই আপনি এক সুন্দর পরিবেশ লক্ষ্য করবেন। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে, তা আপনি এই স্থানে এলেই পর্যবেক্ষণ করতে পারবেন।

এই সুন্দর প্রকৃতির মাঝে আপনি কাটিয়ে আসতে পারেন রামকৃষ্ণ বাটি। এখানে আপনি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরী শিব কালী মন্দিরের চূড়া দেখতে পাবেন। এছাড়া এই জায়গাটিকে অনেকে পিকনিক স্পট হিসেবে দারুন পছন্দ করেন। সুন্দর পরিবেশের অধিকারী এই অঞ্চল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.