জেলারাজ্য

বড়সড়ো দুর্নীতির খোঁজ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে

এবার বড়সড়ো দুর্নীতির হদিস পেলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। অভিযোগ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থারই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অপব্যবহার করে টিকিট বিক্রির করেছে নিগমেরই টিকিট বুকিং এজেন্ট। সেই এজেন্ট প্রায় সাড়ে ৭ কোটি টাকার টিকিট বিক্রি করেছে অথচ সেই টাকা জমা পড়েনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরে।

এবার ওই এজেন্সির বিরুদ্ধে দুর্গাপুরের কোকওভেন থানায় অভিযোগ জানালেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এমডি ময়ূরী ভাসু। অভিযোগ টিকিট বিক্রির আগে টাকা জমা দিতে হয় নিগমকে। এই ‘প্রিপেড’ পদ্ধতিতে ১ লক্ষ টাকা জমা করলে তবেই ১ লক্ষ টাকার টিকিট বিক্রি করা যায়। কিন্তু ১ লক্ষ টাকার অধিক টিকিট বিক্রি করেও সেই টাকা জমা করেনি নিগমে। একাধিকবার সংস্থাকে সতর্ক করা হলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।

সূত্রের খবর, ২০০৭ সালে দুর্গাপুরের সিটি সেন্টারের ‘নিউ ইউরেকা ট্রাভেলস ক্লাব’ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বুকিং এজেন্ট হিসাবে বরাত পায়। এরপর ২০১৪ সালে নিগম ও ওয়েবেল যৌথ উদ্যোগে ‘ইন্ট্রিগেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম’ পদ্ধতি চালু করে। যার ফলস্বরূপ মানুষজন ই টিকিটের মাধ্যমে টিকিট কাটতে পারতো।

পশ্চিম বর্ধমান, বহরমপুর, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, আসানসোল ও সিউড়ি থেকে টিকিট বিক্রি করেছিল অভিযুক্ত এই এজেন্সি। ২০১৪ সাল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত নিগমের ইউজার আইডি ও পাসওয়ার্ডের অপব্যবহার করে এই সংশ্লিষ্ট এজেন্সি। ৭ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৬৪৬ টাকার তছরুপ করেছে এই এজেন্সি বলে অভিযোগ করেছে নিগম।

এই দুর্নীতির বিষয়ে বর্তমান পরিবহণ মন্ত্রী বলেন ‘আমরা এসে এই দুর্নীতির খোঁজ পেয়েছি। এফআইআর করার নির্দেশ দিয়েছি। এত বড় দুর্নীতি করে গিয়েছে! এই দুর্নীতি যখন শুরু হয়েছে তখন পরিবহণ মন্ত্রী ও চেয়ারম্যান এখন অন্য দলের। তাঁদেরও যোগসাজস আছে কিনা, তা তদন্ত সাপেক্ষ। এই কারণেই আইনের দ্বারস্থ হই আমরা।’

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানান ‘রাজ্যে সবেতেই দুর্নীতি চলছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাতেও দুর্নীতি হয়েছে। তদন্ত চলছে, সবাই শাস্তি পাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.