বিজেপির মঞ্চ পোড়ানোর অভিযোগে উত্তপ্ত পটাশপুর। আগামী ২৯শে নভেম্বর বিজেপির ডাকে ‘কলকাতা চলো’ কর্মসূচির সমর্থনে সোমবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের পাটনা ২৪২ নং বুথে সভা হওয়ার কথা ছিল বিজেপির। এই সভায় উপস্থিত থাকার কথা ছিল একাধিক বিজেপি নেতৃত্বের। বিকাল ৩ টায় শুরু হওয়ার কথা ছিল সভার। কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা আগে সোমবার দুপুর নাগাদ সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বেশ কিছু তৃনমূল আশ্রিত দুষ্কৃতী এসে প্রথমে মঞ্চ ভাঙচুর করে। তারপর আগুন লাগিয়ে দেয় মঞ্চে। দিনের আলোয় দাউদাউ করে জ্বলে উঠল বিজেপির সভা মঞ্চ ।কার্যত আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা মঞ্চটি। বিজেপি নেতৃত্বের আরো অভিযোগ এলাকারই এক সিভিক ভলেন্টিয়ার অনুপ বেরা এই ঘটনার সঙ্গে যুক্ত। ওই সিভিকের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্বরা। ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ।
Read Next
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
‘মাঠপর্যায়ে কোনো বিরোধ নেই’, তিরুপারানকুন্দ্রম নিয়ে বিজয় সরকারকে তোপ আন্নামালাইয়ের
November 20, 2026
পুলিশকে হুমকির অভিযোগ, পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ
November 20, 2026
রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়
November 20, 2026
পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজির অভিষেক, ঘিরে সমর্থকদের ভিড়
November 20, 2026
‘জল থাকলে তবেই তামিলনাড়ুকে দেব’: কাবেরী ইস্যুতে কড়া বার্তা ডি. কে. শিবকুমারের
Related Articles
Check Also
Close






