দেশরাজনীতিরাজ্য

SIR ইস্যুতে নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি রাহুলের, আঙুল তিন কমিশনারের দিকে

বিহারের গয়ায় ভোটাধিকার যাত্রার দ্বিতীয় দিনে ফের নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে এবং ‘ভোট চুরি’র মাধ্যমে গণতন্ত্রকে আঘাত করছে।

রাহুল গান্ধীর বক্তব্য, “ভোট চুরি মানে ভারত মাতার আত্মার উপর আক্রমণ।” তিনি বলেন, বিজেপি নেতারা একই ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেও কমিশন তাঁদের কিছু বলেনি। অথচ তিনিই প্রশ্ন তোলার পর তাঁকেই হলফনামা দিতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির নাম টেনে সরাসরি হুঁশিয়ারি দেন রাহুল। তাঁর কথায়, “আজ মোদিজির সরকার। কিন্তু আগামী দিনে I.N.D.I.A ব্লক সরকার এলে এই তিন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা গোটা দেশ থেকে ভোট চুরি করেছেন।”

আরজেডি নেতা তেজস্বী যাদবকে পাশে নিয়ে রাহুল অভিযোগ করেন, কমিশনের পক্ষপাতিত্ব বিজেপির পক্ষে খোলাখুলি সুবিধা দিচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, “মোদিজি যেমন বিশেষ প্যাকেজ দেন, তেমনই কমিশনও বিহারের জন্য নতুন প্যাকেজ দিয়েছে—যার নাম SIR। এর অর্থ, ভোট চুরির নতুন ঘরানা।”

নির্বাচন কমিশনের উপর এই সরাসরি আক্রমণ ও ব্যক্তিগত হুঁশিয়ারিতে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, রাহুলের এই মন্তব্য শুধু বিহার নয়, গোটা দেশের রাজনৈতিক অঙ্গনেই বড় চর্চার জন্ম দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.