গত বেশ কিছুদিন ধরেই আরজি করের মহিলা চিকিৎসকের প্রত্যাঘিরে তোলপাড় হয়ে রয়েছে পুরো রাজ্য। পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। তাই দ্রুত তদন্ত শেষ করতে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার সুপ্রিম রায় দান করেছে। সেখানেই তদন্ত নিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন।
এই রায়দানের পুরো পর্যবেক্ষণ হয়েছে বিচারপতি জেপি পারদিওয়ালের বিশেষ বেঞ্চে। সেখানেই পুলিশের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের সামনে এসেছে বিস্তার গাফিলতি। তাই একাধিক প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের এই বিশেষ পেয়েছে। এমনকি দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে আমি দেখিনি বলে চাঞ্চল্যকর উক্তি উঠে আসে প্রধান বিচারপতির গলায়। পাশাপাশি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলর শুনানি চলেছে।
প্রথমে মহিলা চিকিৎসক হত্যার ঘটনায় তদন্তে প্রশ্ন আসে টাইমলাইন নিয়ে। আদালতের প্রশ্ন কিভাবে ময়নাতদন্তের আগে কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। শুধু তাই নয় আর কি করে জরুরী বিভাগ ভাঙচুরের ঘটনা নিয়েও একাধিক প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আজ সেই ঘটনারও রিপোর্ট জমা করে রাজ্য। সেখানেও পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানায়, সন্ধ্যা ৬টা ১০ থেকে ৭টা ১০-এর মধ্যে করা হয়েছে। তার আগে সকালে জেনারেল ডায়েরি হয়।
এরপরেই বিচারপতি পারদিওয়ালা ক্ষুব্ধ হয়ে জানতে চান, এটা কি অস্বাভাবিক মৃত্যু। তাহলে ময়নাতদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। পাশাপাশি সেই নথি দেখে আদালতের আরও পর্যবেক্ষণ, রাত সাড়ে ১১ টায় দেখা যাচ্ছে জেনারেল ডায়েরি হয়েছে। এর ঠিক ১৫ মিনিটের মাথাতেই দেখা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হল? তারপরেই এ বিষয়ে রাজ্যের তরফে কপিল সিব্বল যে সাফাই দেন।







