অফবিট

এশিয়ার কোন দেশে পাওয়া যায় পৃথিবীর এই বৃহত্তম ফুল? চলুন জেনে নেওয়া যাক

ফুল আমরা যেকোনো অনুষ্ঠানে ব্যাবহার করে থাকি। ফুল আমরা প্রায় সকলেই কম – বেশি পছন্দ করে থাকি। কিন্তু এমনও ফুল আছে, যা দেখার পর আমার আপনার সকলেরই অপছন্দের হয়ে উঠবে।
আপনার কি জানা আছে এই ফুল সম্বন্ধে। অজানা থাকলে আসুন জেনে নিই কী এই ফুল।
এই ফুলটি পৃথিবীর বৃহত্তম ফুল বলে পরিচিত হলেও জ্ঞাত সবার কাছেই প্রায় এটি অপছন্দের। এই ফুলের ঘ্রাণ নিয়েছে যারা তারাই একমাত্র জানে, এই ফুল আর পাঁচটা ফুলের মতো একদমই নয়। এমনকি এই একই মত বিজ্ঞানীদেরও। এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ নির্গত হয়।
এই ফুলটি পাওয়া যায় এশিয়ান কান্ট্রি ইন্দোনেশিয়ায়। বিজ্ঞানীদের মতে, এই ফুলটি রাফ্লেশিয়া টুয়ান মুডায় প্রজাতির। সবচেয়ে অবাক করার বিষয় – বস্তু হলো এই ফুলের আয়ু মাত্র এক সপ্তাহ। এই ফুলের সন্ধান উনিশ শতকে পাওয়া যায়। ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড রাফ্লেস এই ফুলের সন্ধান দেন। তার নামানুসারেই এই ফুলের নামকরণ হয়।
অত্যন্ত দুর্গন্ধ হওয়ার বিশেষ কারণ হিসেবে জানা যায়, পোকামাকড় আকৃষ্ট করতেই বিশিষ্ট গুন এই ফুলের। এই ফুল বহু মানুষ দেখতে চাইলেও ঘ্রাণ নিতে ইচ্ছুক নয় কেউই। ইন্দোনেশিয়া ছাড়াও এই ফুল দক্ষিণ এশিয়ার অন্য জায়গাতেও দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.