জেলা

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে গিয়ে হুমকির মুখে আশা কর্মীরা। ক্ষোভে মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন আশা কর্মীরা

প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে গিয়ে হুমকির মুখে আশা কর্মীরা। ক্ষোভে মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন আশা কর্মীরা।

মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতিন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল করে মহকুমাশাসকের দপ্তরের সামনে যান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটির সদস্যরা।এরপর মহকুমাশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

আশা কর্মীরা জানান, এতদিন তারা স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দিয়ে আসছিলেন।তবে গত ১১ নভেম্বর সরকারের তরফে নির্দেশ আসে যে এবার থেকে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজও করতে হবে। সেইমতো প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেও শুরু করেছিলেন তারা। কিন্তুু সেটা করতে গিয়েও। বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই তারা আবেদন করেছেন অবিলম্বে এই সার্ভে বাতিল করতে হবে। না হলে তারা চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.