রাজ্য

চলতি মাসের শেষের দিকে দিল্লি সফরে সামিল হওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

চলতি মাসের শেষে দিকে রাজধানীতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক রয়েছে। উক্ত বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারেন তিনি, এমনটাই সূত্রের খবএ। সেই সময়ের মধ্যেই দিল্লিতে বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হতে পারে।

 

আগামী ২৭ মে মমতার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার ছাড়া বৈঠকে উপস্থিত থাকতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গেও উপস্থিত থাকতে পারেন বলেই খবর।

 

কর্নাটক বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরবর্তীতেই এই বৈঠক করার পরিকল্পনা করেছিলেন নীতীশ কুমার। সম্ভাব্য তারিখ হিসাবে ১৮ মে ঠিক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.