রাজ্য

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্যের ২টি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হল উপাচার্যের নাম

বহু দিন ধরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে চলছে প্রবল জটিলতা। এমনকি উপাচার্য নিশ্চিত করা নিয়ে রাজ্যে সরকার ও রাজ ভবন সংঘাতও সামনে এসেছে। সেই জটিলতার জল পৌঁছেছে সুপ্রিম কোর্টে। এবার আদালতের হস্তক্ষেপে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জট কিছুটা কাটলো।

রাজ্যেজুড়ে প্রায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ হয়ে গিয়েছে। তবে অন্যান্য ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সেই তালিকায় রয়েছে রয়েছে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের একাধিক জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম। এই বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তাবিত উপাচার্যদের নাম প্রাথমিক ভাবে সায় দিলেও পরবর্তীতে আপত্তি করে সরব হন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরই তিনি দ্বারস্থ হন দেশের শীর্ষ আদালতে। তবে প্রথমদিকে আদালত এই বিষয়টা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেও
পরের দিকে বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন একটি সার্চ কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানিতে জটিলতা কিছুটা কাটলো।

এবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ২টি বিশ্ব বিদ্যালয় উপাচার্যের নাম চূড়ান্ত করল সুপ্রিম কোর্ট।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ হতে চলেছে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। পাশাপশি কোচবিহার বিশ্ববিদ্যালয়ে মান্যতা পেল মুখ্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা প্রথম নাম। কিছুটা জটিলতা থাকলেও এখনো জল্পনা থেকে গেল অন্যান্য ১৫টা বিশ্ববিদ্যালয় নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.