চিন্তার ভাজ পরলো মেট্রোযাত্রীদের কপালে। চালু হওয়ার পর থেকেই চারিদিকে সরা ফেলে দিয়েছিল হাওড়া ময়দানের মেট্রো পরিষেবা। পাশাপাশি বেশ উল্লেখজনক ভাবে ব্যবহার বেড়েছে শিয়ালদহর মেট্রো পরিষেবার। তবে এবার দুই লাইনে একই সঙ্গে কাজ হওয়ার কারণে প্রায় ৮ দিন বন্ধ থাকবে এই পরিষেবা।
অনেকদিন ধরেই কলকাতার মানুষের স্বপ্ন ছিল এক মেট্রোতেই হাওড়া থেকে সল্টলেক পৌঁছে যাওয়ার। মেট্রো কর্তৃপক্ষ ধাপে ধাপে সেই স্বপ্ন পূরণ করছে। প্রাথমিকভাবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কিছুদিন আগে দুই স্টেশনের মধ্য সুড়ঙ্গপথ জোড়ার কাজ শেষ হয়েছে। পাশাপাশি কয়েকটা দিন আগেই ওই লাইনে পরীক্ষার জন্য মেট্রোও চালানো হয়।
বর্তমানে শিয়ালদহ ও হাওড়া ময়দানের মেট্রো পথ পৃথক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে মেট্রো চলাচল করছে। তবে এবার গোটা গ্রিন লাইনে একটিই সিগন্যাল ব্যবস্থা তৈরি করার কাজ শুরু হচ্ছে। যার জন্য বন্ধ থাকবে এই দুই রুটের মেট্রো চলাচল। যার ফলে বেশ কিছুটা ভোগান্তিতে পরতে চলেছে নিত্যযাত্রীরা।
বহু মানুষ রয়েছে সড়কপথে অতিরিক্ত যানজটের কারণে অতি দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোপথ বেছে নেয়। তাই শুধুমাত্র এই দুই শাখায় প্রতি দিন প্রায় লক্ষাদিক মানুষ যাতায়াত করে। চলতি মাসের ১৩ থেকে ১৬ তারিখ ও ২০ থেকে ২৩ তারিখ দুই দফায় বন্ধ থাকবে এই দুই রুটের মেট্রো চলাচল। কাজ শেষ হলে অতি দ্রুততার সঙ্গে মেট্রো পরিষেবার স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।







