নিজস্ব সংবাদদাতা :- মনিপুরে ঘটে যাওয়া দলিত মহিলাদের প্রতি যে অকথ্য অত্যাচার তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝর উঠেছে। জ্বলছে মনিপুর তারই বিরুদ্ধে শনিবার প্রতিবাদ মিছিল হয় এবং মিছিল শেষে একটি পথসভা করা হয় পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুর পুলমাথা থেকে শুরু হয় । এই মিছিল বাজার ঘুরে বাসস্ট্যান্ডের কাছে সিধু কানুর মূর্তির কাছে পথসভা করা হয়। মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী এস টি সেলের সভাপতি তারক টুডু সহ অন্যান্যরা।
প্রতিবাদ মিছিলে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী বিশেষত মহিলা কর্মী উপস্থিত ছিলেন। সব থেকে বড় বিষয় এই প্রতিবাদ মিছিলে প্রতিবাদ করতে অংশ নেন রামনাথ পুরের এক প্রতিবন্ধী মহিলা রিনা দলুই। তিনি বলেন এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শুনে তিনি আর ঘরে থাকতে পারেন নি। বিধায়ক, ব্লক সভাপতি সহ সকলেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনার কথা বলেন। তবেই দেশ থেকে এই অস্থিরতা দূর হবে বলেও জানান ব্লক সভাপতি মেহেমুদ খান সাথে সাথে তিনি বলেন এই জনবিরোধী সরকারের আর দেশের প্রয়োজন নাই।







