জেলা

জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী সিনিয়ার সিটিজেন পার্কে অনুষ্ঠিত হলো 9th ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2023

নিজস্ব সংবাদদাতা:- 9th ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2023 অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী সিনিয়ার সিটিজেন পার্কে। এদিন জলপাইগুড়ি মহুরিপাড়ায় অবস্থিত ইন্দিরা গান্ধী সিনিয়ার সিটিজেন পার্কে বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ব্যবস্থাপনায় একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে আলাদাই উদ্দিপনার লক্ষ্য করা যায়। ছোট থেকে বড় সকল বয়সের প্রতিযোগীরা এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা দেখছে প্রচুর মানুষ ভিড় করে এই পার্কে। এ বিষয়ে জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাবের গেম সেক্রেটারি গৌতম বোস জানান,আজকে আমাদের নবম সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদিন সকল প্রতিযোগীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.