দেশ

ভারতের ইতিহাসে যোগ হতে চলেছে নতুন সাফল্য, ঘোষণা ইসরোর

চলতি বছরে নিজের অত্যাধুনিক প্রযুক্তির সাফল্যের দ্বারা গোটা বিশ্ব বাসীকে চমকে দিয়েছে ISRO । চাঁদের উত্তর মেরুতে সফলভাবে অবতরন করে ভারতকে বিশ্বের দরবারে সর্বশীর্ষে নিয়ে গেছে এই সংস্থা। কিন্তু এই সাফল্য লাভের পরও থেমে থাকেনি ইসরো। চাঁদের পর এবার সূর্যের বায়ুমণ্ডলকে পর্যবেক্ষণ করার জন্য আদিত্য-এল১ নামে এক পরিকল্পিত করোনাগ্রাফি মহাকাশযান পাঠিয়েছে ISRO । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সহ বিভিন্ন ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান এর নকশা ও নির্মাণের সঙ্গে যুক্ত। সূর্যের বুকে পাঠানো সেই বিশেষ যন্ত্র যে ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে তা টুইট করে জানালো স্বয়ং ইসরো।

প্রসঙ্গত, চলতি বছরে ২ রা সেপ্টেম্বর সূর্যে অবতরণ করেছিল আদিত্য L1 । এই আদিত্য-এল 1 হল একটি উপগ্রহ যা সূর্যের ব্যাপক অধ্যয়নের জন্য নিবেদিত । এটিতে 7টি স্বতন্ত্র পেলোড তৈরি করা হয়েছে, সবগুলোই দেশীয়ভাবে তৈরি। পাঁচটি ISRO দ্বারা এবং দুটি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ISRO-এর সহযোগিতায়। সংস্কৃতে আদিত্য মানে সূর্য। আদিত্য-এল 1 বিজ্ঞানীদের করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) অধ্যয়ন করতে সাহায্য করবে, যা সৌর উপাদান এবং চৌম্বক ক্ষেত্রের ব্যাপক বিস্ফোরণ। সম্ভাব্য মহাকাশ আবহাওয়া ইভেন্টগুলির পূর্বাভাস এবং প্রস্তুতির জন্য CMEs বোঝা অপরিহার্য। আদিত্য-এল১. মহাকাশযানটি সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1(L1) এর পথে পৃথিবীর প্রভাবের গোলক থেকে পালিয়ে গেছে। মহাকাশযানটি বর্তমানে সূর্য-পৃথিবী L1 পয়েন্টে ভ্রমণ করছে ।

আজ সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা টুইট করে জানান, “ভারতের আদিত্য-এল১ (Aditya L1)স্যাটেলাইটে থাকা আদিত্য সোলার উইন্ড পার্টিকাল এক্সপেরিমেন্ট (এএসপিইএক্স) পেলোড তার কার্যক্রম শুরু করেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.