রাজ্য

রাজ্যে ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা !

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ সাথে বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান আমডাঙার জাহিরুল ইসলাম। তিনি রফিপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যু ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর । তাদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জাহিরুল ভর্তি ছিলেন আমদাঙার গ্রামীণ হাসপাতালে। সেখানেই ধরা পড়ে তার শরীরে ডেঙ্গি রোগ বাসা বেঁধেছে। তবে চিকিৎসার গাফিলতির কারণেই তাকে অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। সেখান থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। প্রথমত চিকিৎসার গাফিলতির কারণে আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ করে এবং তারপর ফের আমডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে মৃত দেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তপক্ষ।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলে দিচ্ছে, এবছর রাজ্যে ডেঙ্গি রোগে আক্রান্তকারীদের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই। উদ্বেগ বাড়িয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে নদীয়া ও উত্তর ২৪ পরগনা। কলকাতা রয়েছে পঞ্চমে। মূলত দক্ষিনের জেলাগুলিতে দেখা যাচ্ছে মশা বাহিত রোগের প্রকোপ। এখনও রাজ্যে শেষ হয়নি বর্ষা। এই পরিস্থিতিতে ডেঙ্গি রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিত্‍সকদের একাংশের। তবে যারা সুস্থ আছেন তাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসাবিদ ড. অধীর রঞ্জন চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.