বিভিন্ন গ্রুপের রক্ত পাইয়ে দেওয়ার নাম করে চাওয়া হচ্ছে মোটা টাকা। বহুদিন ধরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্ত বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ। শিবা দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, কিছুদিন আগে কোচবিহার এর তুফানগঞ্জের বাসিন্দা অমিনুর আলম তাঁর অসুস্থ স্ত্রীর চিকিত্সার জন্য শিলিগুড়িতে নিয়ে এসেছিলেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর পর চিকিত্সকেরা রক্তের প্রয়োজন রয়েছে বলেই জানান। এরপরই ব্যক্তি স্ত্রীয়ের জন্য রক্তের খোঁজ করেন।সে সময় শিবা দাস নামে ওই যুবকের সঙ্গে আমিনুর আলমের যোগাযোগ হয়।
শিবা দাস নিজেকে ব্লাড ব্যাঙ্কের কর্মী বলে পরিচয় দেয়। এরপর আমিনুরের থেকে ৩৩০০ টাকা নেয় অভিযুক্ত ব্যক্তি। সেই টাকা নেওয়ার পর থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। কিছুদিন পর তাকে দেখতে পে টাকা ফেরত চাইলে সে ফেরত দেয় না। তারপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ শিবা দাসকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্ত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলেছে পুলিশ।







