রাত গভীর হতেই করুণাময়ীতে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আরও তীব্র হল। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি, এমনকি ডিসি অনীশ সরকারকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে। ‘চোর চোর’ স্লোগানে উত্তাল হয় এলাকা। যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এসএসসি ভবন থেকে সরবেন না বলে অনড় শিক্ষকরা।
রাতের অন্ধকারেও আন্দোলনকারীদের পাশে দাঁড়ান বিজেপি নেতা সজল ঘোষ। মানবিক কারণে জল ও শৌচাগারের ব্যবস্থা করেন তিনি। আরজি করের চিকিৎসকরাও খাবার নিয়ে আসেন। শিক্ষিকারা মানবশৃঙ্খল তৈরি করে প্রতিবাদ জানান। মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার ও পর্ষদ তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।







