রাজ্য

খড়গপুর গুলিকাণ্ডে চব্বিশ ঘন্টার আগেই তিনজন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করলো, খড়গপুর টাউন থানার পুলিশ

আবারো বড় সড় সাফল্য পেল খড়গপুর থানার পুলিশ। গতকাল খড়গপুর ১৫ নং ওয়ার্ডের জাই হিন্দ নগরে গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্ত কে গ্রেফতার করলো খড়গপুর টাউন থানা পুলিশ। স্ক্যুটি তে করে ৩ অভিযুক্ত এসে তৃণমূল পার্টি অফিসের বাইরে বসে থাকা বেশ কয়েকজনকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদিও এখনো একজন অধরা রয়েছে বলে দাবী পুলিশের।বাকি একজন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযুক্ত দুইজনের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত স্কুটি ,দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশের দাবী অভিযুক্ত দুজন হলো ভিকি পিল্লাই এবং উত্তম কোনডাল দুজনেরই বাড়ি খড়্গপুরে। গ্রেপ্তার করা দুই অভিযুক্ত কে খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রে জানা যায়।। পুলিশ সুত্রে জানা যায় রেলের টেন্ডারকে ঘিরেই এই গোলমাল। টেন্ডার জনিত কারনে জন্য এই ঘটনা ঘটেছে। তবে রেলের কোন আধিকারিক এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে খড়গপুর টাউন পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.