রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি হিন্দমোটরে। মায়ের মৃতদেহ আগলে বসে রইলো ছেলে। ঘটনাটি ঘটেছে হিন্দমোটরে ১ নম্বর বিএন দাস রোডে একটি আবাসনে।
বছর ৬৫ এর কল্যাণী হাজরা। হিন্দমোটরে ১ নম্বর বিএন দাস রোডে একটি আবাসনে থাকতেন তার বছর ৩৫ এর ছেলে শুভ্রনীলকে নিয়ে। স্থানীয় সূত্রে খবর, গত তিন দিন ধরে কল্যাণী দেবীর ফ্ল্যাট বন্ধ ছিল। বাড়ির পরিচারিকা গীতা দাস দুদিন পর কাজে এলে দেখে বাড়ির দরজা ভিতর থেকে তালা দেওয়া। বাড়ি থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে।
ঘরে ঢুকেই গীতা দাস পুরো বিষয়টি বুঝতে পারেন এরপর তিনি কল্যাণী দেবীর ছেলেকে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে জানান তার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। পুরো বিষয়টি গীতা দেবী প্রতিবেশীকে জানতে গেলে তাকে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় শুভ্রনীল।
এরপর ওই পরিচারিকা গীতা দাস ঘরের ভিতর থেকে চিৎকার করতে শুরু করলে শুভ্রনীল দরজা খুলে দেয়। তৎক্ষণাৎ পুরো ঘটনা পাড়া প্রতিবেশীদেরকে জানায়। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর প্রবীর কংসবণিককে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যতক্ষণে কল্যাণী দেবীর বাড়িতে এসে পৌঁছায় ততক্ষণে ছেলে শুভ্রনীল ভিতর থেকে টালা দিয়ে দেয়।
উত্তর পাড়া থানার পুলিশ এসে বারবার দরজা খোলার জন্য বললেও দরজা না খোলায় তালা ভেঙ্গে উদ্ধার করা হয় কল্যাণী হাজরার মৃত দেহ। মৃতদেহ দেখে পুলিশের অনুমান দুদিন আগেই মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর।







